শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৮:২৮ পিএম, ২০২২-০৮-২৫
বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখা এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম মৃত্যুবার্ষিকির স্মরণে উক্ত সংগঠনের কার্যালয়ে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলার সহ -স্বভাপতি অধ্যাপক শেলী দে। ১৬ ( আগস্ট), বৃহস্পতিবার, বিকালে এই শোক সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপিকা স্বাতী পাল সভা সঞ্চালনা করেন।
স্মরণ সভায় অতিথিরা বলেন, আগস্ট মানে বাঙালির শোকের মাস, বেদনার মাস, ব্যথার মাস। আগস্ট মানেই বাঙালি জাতির বেদনা বিধুর শোকের মাস। এই শোকের মাসেই বাঙালির স্বাধীনতার স্থপতির বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল স্বাধীন শ্যামল বাংলার মাটি। এই মাস জুড়ে স্মরণ করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারকে।
স্মরণ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী এডভোকেট সেকান্দার চৌধুরী, বাংলাদেশ মহিলা পরিষদ, চট্টগ্রাম জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিতারা শামীম, অর্থ সম্পাদক অধ্যাপিকা পূর্বা দাস, আন্দোলন সম্পাদক জেসিন্তা ডায়েস, বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সহ-স্বভাপতি ও চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী এডভোকেট রেহেনা আক্তার , বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক রীতা মন্ডল, সংগঠনের সদস্য অধ্যাপিকা চিন্ময়ী ঘোষ,হোসেনা আরা বেগম। এদিকে তরুণী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আরিকা মাইশা।
সভায় আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের ব্রাঞ্চ এক্সিকিউটিভ পিউ সেন গুপ্তা, অফিস সহকারী সানিয়া এলিনা হক প্রমুখ। সভা শেষে ,বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited